BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ, নিহত-৮

দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ, নিহত-৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়।

ভিডিওচিত্রে দেখা গেছে, মেট্রো স্টেশনের সামনে একাধিক গাড়িতে আগুন জ্বলছে, একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং সড়কের পাশে আহত কয়েকজনকে পড়ে থাকতে দেখা গেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, “এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ।” ইতোমধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিস্ফোরণে আহতদের লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, আশপাশের ভবন থেকেও আগুনের গোলা দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বারান্দা থেকে আগুনের বিশাল গোলা দেখেছি। বিস্ফোরণ এত জোরে হয়েছিল যে, আশেপাশের জানালার কাঁচ ভেঙে যায়।”

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। লালকেল্লা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, যা ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার