BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিয়াগো গার্সিয়ায় মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

দিয়াগো গার্সিয়ায় মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যে আঘাত হানতে পারেনি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আজ শুক্রবার (২১ মার্চ) এ খবর জানিয়েছে।

একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি। অপর ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ ইন্টারসেপ্টর ছুড়ে ঠেকিয়ে দেয়া হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এ ঘটনার পর মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস ও ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাস কোনো সাড়া দেয়নি।

দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরের প্রায় মাঝামাঝি অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ। ইরান থেকে এর দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে দূরবর্তী স্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।

ইরানের মেহের নিউজ এজেন্সি বলেছে, ইরান থেকে ৪ হাজার কিলোমিটার দূরের দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা পূর্ব ঘোষিত সীমার চেয়েও বেশি হতে পারে।

ইরান এতদিন বলে এসেছে যে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। কিন্তু এত দূরের একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করা থেকে স্পষ্ট যে, তারা দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে বা অন্তত সেই সক্ষমতা প্রদর্শন করতে চাইছে।

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটিটি ব্যবহার করার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এর পরপরই দিয়াগো গার্সিয়ার সামরিক ঘাঁটিকে লক্ষ্যস্থল করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

বিশ্লেষকরা বলছেন, এটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জন্য মূলত একটি বার্তা যে, ইরান শুধু কাছাকাছি অঞ্চল নয়, দূরের কৌশলগত ঘাঁটিতেও হামলার সক্ষমতা রাখে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ