BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ

দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর দিনের বেলা জ¦লছে সড়ক বাতি। পৌর শহরের উপজেলার ডরমেটরি ভবন, ইসলামপুর প্রেসক্লাব ও পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ প্রায় ৬-৭ দিন ধরে স্থানে এমন পরিস্থিতি স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষের অভিযোগ, এমনিতেই লোডসেডিংয়ের সমস্যা রয়েছে। আবার কোথাও কোথাও রাতের বেলা রাস্তার আলো জ্বলছে না। কিন্তু পৌর শহরের একাধিক গুরুত্বপূর্ন স্থানে দিনের বেলা লাইট জ্বলছে। দিনের বেলা লাইট জ¦লায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় হচ্ছে। অন্যদিকে সরকারি সম্পদের অপব্যবহার হচ্ছে।

গত কয়েক দিন ধরে বিষয়টি একাধিকবার পৌর কার্যালয়ে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। তাদের মতে, এটি পৌর কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার উদাহরণ। পৌর প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানান।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ