BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহীবাস–ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-২

দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহীবাস–ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড) এলাকার পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর কাজিকল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোরশেদা বেগম (৩৫) এবং নীলফামারীর দীঘলডাঙ্গী এলাকার সুবাস চন্দ্র রায়ের মেয়ে আদুরী রায় (১৮)। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শী ও দশমাইল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড) এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা চার্জার ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ও আহত সবাই ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)-এর কর্মী ছিলেন।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় ভ্যান ও বাসের আহত যাত্রীদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৭ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ