BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল হাইওয়ের নশিপুরে গণগবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), তার ছেলের বউ সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) ও ১১ বছরের শিশু সুমি আক্তার।

এ ঘটনায় অটোচালক ও একজন শিশু দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত মর্জিনা, তানজিলা, সুমী সম্পর্কে একে অপরের জা এবং সাদিয়া নিহত মর্জিনার ভাগ্নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে আটজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কাহারোলের কান্তজিউ মন্দিরের রাস মেলা উৎসবে যাচ্ছিল।নসিব পরিবহণের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে আসছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি অটোরিকসা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রচণ্ড ধাক্কায় অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই সাদিয়া খাতুন (১৫), মর্জিনা খাতুন (৫৫), ও শাম্মি নামে এক শিশুসহ ৩ জন মারা যান। গুরুতর আহত অজ্ঞাত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বাকী চার আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের