BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দারুচিনির ১০ উপকারিতা

দারুচিনির ১০ উপকারিতা

বিটিসি জীবন যাপন ডেস্ক: দারুচিনি একটি সুগন্ধি মসলা। আমাদের রান্নাঘরে-দোকানে সহজেই পাওয়া যায়। এটা যেমন খাবারে স্বাদ বাড়ায়, স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চলুন, দারুচিনির ১০টি উপকারিতা জানি:

দারুচিনিতে রয়েছে, দারুচিনি পুষ্টিগুণে ভরপুর। প্রতি দশ গ্রাম রয়েছে ২৪ ক্যালোরি, প্রোটিন ০.৪ গ্রাম চর্বি ০.১ গ্রাম, কার্বোহাইড্রেট ৮.১ গ্রাম, ডায়েটারি ফাইবার ৫.৩ গ্রাম।

এছাড়া দারুচিনিতে রয়েছে, ভিটামিন সি এবং ভিটামিন কে, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন এবং পটাসিয়াম, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে

দারুচিনি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়।

হজমশক্তি বাড়ায়

দারুচিনি হজমে সহায়তা করে। গ্যাস, বমি বমি ভাব বা পেট ফাঁপা হলে দারুচিনি চা পান করলে উপকার পাওয়া যায়।

ঠাণ্ডা-কাশি দূর করে

শীতে সর্দি-কাশি হলে দারুচিনি আর মধু মিশিয়ে খেলে উপশম পাওয়া যায়।

এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে।

ওজন কমাতে সাহায্য করে

দারুচিনি বিপাক ক্রিয়া বাড়ায়, যা ওজন কমাতে ভূমিকা রাখে। সকালে গরম পানির সঙ্গে দারুচিনি ও মধু মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

দারুচিনিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহের কোষকে ক্ষতিকারক ফ্রি র‍্যাডিক্যাল থেকে রক্ষা করে

রক্তচাপ নিয়ন্ত্রণ করে

দারুচিনি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি হৃদযন্ত্রের জন্যও ভালো।

ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করে

দারুচিনি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল। এটি সংক্রমণ প্রতিরোধে কাজ করে।

স্মৃতিশক্তি বাড়ায়

দারুচিনির গন্ধ মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করে। এটি আলঝাইমার্স রোগ প্রতিরোধেও সহায়তা করতে পারে।

ত্বকের যত্নে ব্যবহারযোগ্য

দারুচিনি ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে। মধুর সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগালে ব্রণ কমে যায়।

জোড়ার ব্যথা কমায়

দারুচিনির প্রাকৃতিক প্রদাহনাশক গুণ রয়েছে। এটি আর্থ্রাইটিস বা জোড়ার ব্যথা কমাতে সাহায্য করে।

কীভাবে দারুচিনি ব্যবহার করবেন

# গরম পানিতে দারুচিনি মিশিয়ে পান করা যায়।

# সবজি, মাংস, কিংবা মিষ্টি রান্নায় মসলা হিসেবে ব্যবহার করা যায়।

# দারুচিনি গুঁড়ো এবং মধু মিশিয়ে ফেস প্যাক তৈরি ত্বকে লাগানো।

# ওজন কমাতে গরম পানিতে মধু এবং দারুচিনি মিশিয়ে পান করতে পারেন।

সতর্কতা

দারুচিনি পরিমিত পরিমাণে ব্যবহার করা উচিত। অতিরিক্ত খেলে যকৃতের ক্ষতি হতে পারে বা হজমে সমস্যা দেখা দিতে পারে। দিনে ১-২ গ্রাম পরিমাণ খাওয়া করা নিরাপদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ