BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাম না কমলে ৫ দিনের মধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি : বাণিজ্য উপদেষ্টা

দাম না কমলে ৫ দিনের মধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি : বাণিজ্য উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: পেঁয়াজের দাম আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, সপ্তাহ দুয়েক ধরে পেঁয়াজের দাম বেড়েছে। ৪ থেকে ৫ দিনের মধ্যে মূল্য না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পেঁয়াজের ভালো ফলন হয়েছে। শিগ্‌গিরই নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ জন্য মূল্য বৃদ্ধির কারণ নেই। তাই আশা করছি, এক সপ্তাহের মধ্যে দাম কমবে, না হলে আমদানির অনুমোদন দেওয়া হবে।

পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, পেঁয়াজের কোনো সংকট নেই। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ১০ হাজার হাই ফ্লো মেশিন সরবরাহ করা হয়েছে।

পেঁয়াজ আমদানির জন্য ২৮০০ আবেদন পড়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমদানি অনুমোদন ইস্যু করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ