BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জনসচেতনতামূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ক্রাইস্ট চার্চ মিশন হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিত্ব মি: সুদিন সরকারের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ছিলেন ডা: মোঃ মশিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল করিম বিশ্বাস। ক্রাইস্ট চার্চের পালক পুরোহিত রেভা সামুয়েল হেমব্রম ও উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ ফারুক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উন্নয়ন কমিটির সহ-সভাপতি মো: আলাউদ্দিন, সম্পাদক সম্পাদক মো:আহসান হাবিব, ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন, ইউপি সদস্য মোছা:আনেহার খাতুন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কার্পাসডাঙ্গা ক্রাইস্ট চার্চ থেকে প্রধান সড়ক পর্যন্ত ব্যানার নিয়ে একটি দীর্ঘ র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠান করা হয়।

আলোচনা অনুষ্ঠানে সরকারের সুরক্ষা বলয়ের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন শিক্ষা, স্বাস্থ্য সেবা, চিত্ত বিনোদন সহ অন্যান্য সুযোগ-সুবিধা যেন প্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তির অবাধে পেতে পারে সেই বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মি: বাপ্পা মন্ডল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ