BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, যা দেখে অনেকের ঈর্ষা হচ্ছে : কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি!

দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, যা দেখে অনেকের ঈর্ষা হচ্ছে : কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি!

বেলকচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারী ভোট ডাকাতির চেষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা ভাবছেন কেন্দ্র দখল করে ভোট নিবেন তাদেরকে বলবো বাংলাদেশ ছাত্র শিবির অতন্ত প্রহরী হয়ে নির্বাচনী মাঠে থাকবে। কোন রক্ত চক্ষুকে ভয় পায়না ছাত্রশিবির। সারাদেশে আজ দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, যা দেখে অনেকের ঈর্ষা হচ্ছে। তাই বলবো তওবা করে নিন অন্ধকার জগতের রাজারা, ভোট ডাকাতি করতে আসলে কাউকে ফিরে যেতে দেওয়া হবে না।

শনিবার (০৭ ফেব্রুয়ারী) বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে আমাদের বারবার ধোকা দেওয়া হয়েছে। যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পরবর্তীতে পূরণ করা হয়নি। আমরা এবার রক্ত দিয়ে ২০২৪ গড়েছি, নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখেছে মানুষ। আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আবার রক্ত দেব। মনে রাখবেন বাংলাদেশ ছাত্রশিবিরের জন্মই হয়েছে ইনসাফের জন্য রক্ত দেওয়ার জন্য।

উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী (অব:) মেজর মঞ্জুর কাদের। এ আসনের ১১ দলের প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব আলী আলম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভি.পি ইব্রাহিম রনি, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাহিন সরকার প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ভারতের বিধানসভা নির্বাচন, ৪ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর