BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম পরীক্ষা

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম পরীক্ষা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম পরীক্ষা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনুং বা সিসেট (কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট)। ১৩ ঘণ্টা ধরে চলবে এই পরীক্ষা।

পুরো সময়জুড়ে নীরবতা পালনের পাশাপাশি নিরাপত্তায় বিশেষ নজর রাখবে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

এ বছর দক্ষিণ কোরিয়ার সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, সেজন্য সারাদেশে বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

এমনকি পরীক্ষা কেন্দ্রগুলো কোলাহলমুক্ত রাখতে রাস্তায় গাড়ি চলাচল সীমিত করা হয়েছে।

এটি পৃথিবীর অন্যতম জটিল ও সবচেয়ে লম্বা সময় ধরে অনুষ্ঠিত হওয়া পরিক্ষাগুলোর একটি। সকাল ৮টা ১০ মিনিটে শুরু হয়। টানা সাড়ে ৮ ঘণ্টা শেষ হয় বিকাল ৫টা ৪০ মিনিটে।

তবে দৃষ্টিপ্রতিবন্দী শিক্ষার্থীদের আরও সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত দীর্ঘায়িত করা হয়। সব মিলিয়ে পরীক্ষার সময় ১৩ ঘন্টায় দাঁড়ায়।

এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার।

তাই পরীক্ষার সময় যেন কোনো ধরনের শব্দ শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত না ঘটায়, সে জন্য সরকার এবং নাগরিক সবাই একযোগে এই বিশেষ নীরবতা পালন করে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের