BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রিশালে চুরির অপবাদে শিশুদের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

ত্রিশালে চুরির অপবাদে শিশুদের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে।

একইসঙ্গে এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার দুই শিশু হলো: আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা ওই এলাকার বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল চুরির সন্দেহে শিশু দুটিকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক ধরে এনে একটি পুকুরপাড়ে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাদের মারধর করা হয় এবং পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুদের জোর করে ময়লাযুক্ত পানি পান করানো হয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় জনমনে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মাসুমকে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে মাসুমসহ পাঁচ জনকে আসামি করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বিটিসি নিউজকে বলেন, ‘দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য র‍্যালিতে রাজশাহী কলেজে বর্ষবরণ হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার