BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ট্যাক্সি ক্যাব/কার, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ট্যাক্সি ক্যাব/কার, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

আরএমপি প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫ (অংশ-২)-১০০ তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ সংস্থাপন শাখার স্মারক নং-৩৫.০০.০০০০.০২০.০০৯.০১.২৬-৫২ তারিখ: ০১-০২-২০২৬খ্রি. মূলে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২.০০ ঘটিকা হতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো:

(১) ট্যাক্সি ক্যাব/কার; (২) পিক আপ; (৩) মাইক্রোবাস; (৪) ট্রাক

এছাড়া ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২.০০ ঘটিকা হতে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দিবাগত রাত পর্যন্ত সকল ধরণের মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এ নিষেধাজ্ঞা নিম্নেবর্ণিত ক্ষেত্রে শিথিলযোগ্য হবে:

(ক) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক;

(খ) জরুরী সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহণকারী সকল ধরনের যানবাহন;

(গ) আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোন যানবাহন;

(ঘ) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্ট( নিয়োগপত্র/পরিচয়পত্র সাপেক্ষে) এর জন্য ১টি গাড়ী (জীপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়ীতে স্টীকার প্রদর্শন সাপেক্ষে ;

(ঙ) সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোন কাজে ব্যবহৃত যানবাহন/মোটর সাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে;

(চ) নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারি অথবা অন্য কোন ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচল;

(ছ) টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহন;

(জ) জাতীয় মহাসড়ক (Highways),বন্দরছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরুপ সকল রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ আদেশ জনস্বার্থে জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ আরএমপির পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী