BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তোপের মুখে প্রিয়াঙ্কা

তোপের মুখে প্রিয়াঙ্কা

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড থেকে হলিউডে নিজের মেধা ও পরিশ্রমে বৈশ্বিক পরিচিতি তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার সাফল্যের জন্য নয়, বরং ভারতের একটি ‘ভুল মানচিত্র’ ঘিরে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা।

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় দর্শকদের নজরে আসে তাঁর পেছনে থাকা ভারতের একটি মানচিত্র।

সেটিকেই ঘিরে শুরু হয় বিতর্ক।

নেটিজেনদের অভিযোগ, মানচিত্রটিতে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। বিশেষ করে জম্মু-কাশ্মীর অঞ্চলের উপস্থাপন সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি তোলা হয়েছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভারতীয় হয়ে কিভাবে তিনি এমন মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন। কেউ কেউ তাঁকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছেন।

তবে সমালোচনার পাশাপাশি সমর্থনের কণ্ঠও শোনা গেছে।

অনেকে মনে করছেন, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তাঁর দায়িত্ব নয় এবং বিষয়টি হয়তো তাঁর নজরেই আসেনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল