BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তেলের ওপর মার্কিন বিধিনিষেধ নিয়ে সুখবর পেল ইরান

তেলের ওপর মার্কিন বিধিনিষেধ নিয়ে সুখবর পেল ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ খবর জানিয়েছেন।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী তেলের দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র।

এছাড়া যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে বলে জানান তিনি। চলতি সপ্তাহের শুরুতে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো এরই মধ্যে হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে। এটা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

গত পাঁচ দশক ধরে ইরানের তেলের ওপর বিভিন্ন সময়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন। ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসার বিনিময়ে দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।

মার্কির অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে কিছু অপরিশোধিত তেল ইউরোপ ও অন্যান্য অঞ্চলে উন্মুক্তভাবে বিক্রির সুযোগ দেয়া হবে।

এই নতুন তেলের সরবরাহ দ্রুতই বৈশ্বিক সরবরাহ বাড়াতে পারে।

বুধবার (১৮ মার্চ) বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ইরানের সাউথ পার্স-এ বিমান হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশের জ্বালানি স্থাপনায় তেহরানের পাল্টা হামলায় তেলের দাম বাড়ার পর ওয়াশিংটন এ পদক্ষেপের ইঙ্গিত দিলো।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেলের দাম বাড়া অব্যাহত রয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ইরানের সাউথ পার্স-এ বিমান হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ মার্কিন ডলার (প্রায় ৮২.৭৮ পাউন্ড) ছাড়িয়েছে। এই খবরের পরই বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়।

এছাড়া সাউথ পার্সে হামলার কয়েক ঘণ্টা পর কাতার জানায়, ইরানের হামলার পর কাতারের রাস লাফান শিল্প এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে কাতারের নর্থ ডোম গ্যাসক্ষেত্র অবস্থিত। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী