BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার

তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিজেল উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি  নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীনভাবে ২ জারিকেন ডিজেল উদ্ধার করেছে বিজিবি।

জানা গেছে, জব্দকৃত ডিজিলের সর্বমোট সিজার মূল্য ৪ হাজার ১২০ টাকা।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে চলমান অবস্থায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে ভূতিপুকুর বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৩৮/১০-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকায় দুই জারিকেনে প্রায় ৩০ লিটার ডিজেল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস আরও বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

বিজিবি দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান