BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তিস্তা ব্যারেজ সংলগ্ন ডালিয়া হ্যালিপ্যাড মাঠে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান এর আগমনে জনসমুদ্রের পরিনত

তিস্তা ব্যারেজ সংলগ্ন ডালিয়া হ্যালিপ্যাড মাঠে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান এর আগমনে জনসমুদ্রের পরিনত

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন- বাংলাদেশে আর রাজনীতি ও দুর্নীতি একসাথে চলতে দেয়া হবে না। জানা গেছে, তিনি আজ দুপুর ১’০০ টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থল ডালিয়া হ্যালিপ্যাড মাঠের বিশাল জনসভায় প্রধান অতিথীর বক্তব্যে এই কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি এই দেশের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে। এই দেশের মানুষ সর্বগ্রাসী এই দুর্নীতি থেকে মুক্তির জন্যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে মুক্তি লাভের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে দেশপ্রেমিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে। তিনি উত্তরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দান করেন।

তিনি দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও সহিংসতায় গভীর ক্ষোভ প্রকাশ করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা না হলে তা শক্ত হাতে প্রতিহত করার ঘোষনা দান করেন।

তিস্তা ব্যারেজ সংলগ্ন ডালিয়া হ্যালিপ্যাড মাঠে আয়োজিত জনসভায় লালমনিরহাট জেলা জামায়াতের আমীর জনাব এড. আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ছাড়াও নীলফামারী জেলা জামায়াতের আমীর নীলফামারী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের প্রার্থী এডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আসনের প্রার্থী মাওলানা আব্দুল মুনতাকিম, লালমনিরহাট-১ আসনের প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের প্রার্থী জনাব ফিরোজ হায়দার লাভলু সহ নীলফামারী ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলার আমীরগন ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ডালিয়া হ্যালিপ্যাড মাঠের এই জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়। মাঠ পুর্ন হয়ে রাস্তা সহ আশেপাশের মাঠ ছাপিয়ে জনগনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জনসভা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা এবং নীলফামারীর ডোমার ডিমলা ও জলঢাকা উপজেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ