BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তিস্তার চরে ভুট্টার ভাল ফলন, মূল্য নিয়ে দিশেহারা কৃষকরা

তিস্তার চরে ভুট্টার ভাল ফলন, মূল্য নিয়ে দিশেহারা কৃষকরা

লালমনিরহাট প্রতিনিধি: ভুট্টা আবাদে প্রতি বছরই দেশের শীর্ষে থাকে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। এবছর জেলার ৫ উপজেলায় ভুট্টার ভালো ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় ভুট্টা নিয়ে হতাশায় চাষীরা। অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে ভুট্টা চাষ করে ভাল ফলন পেলেও দেখছে না লাভের মুখ।

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর চরসহ এই জেলার মাটি ও আবহাওয়া ভাল হওয়ায় ভুট্টা আবাদ বেশি হয় বলে কৃষকেরা ভুট্টা চাষে বেশ আগ্রহী। বিগত বছর গুলোতে ভুট্টার দাম ভাল পাওয়ায় এবছরও জেলায় অধিকাংশ কৃষক ভুট্টা চাষ করেছেন।

আগাম ভুট্টা তোলা ও মাড়াই শুরু হলেও বাজারের প্রতি মন ১১০০ থেকে ১১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা লাভের মুখ দেখছেন না। চাষাবাদের শুরুতেই সার, বীজ সংকটের কারনে অধিক মূল্যে কিনে চাষাবাদ শুরু করেন। বর্তমানে বাজারের এমন দামে হতাশ কৃষক।

কৃষকেরা বিটিসি নিউজকে বলছেন, বেশী মূল্যের সার-বীজ কীটনাশক কিনে এখন ভুট্টা বিক্রি করে সেই টাকাই উঠছে না। কৃষকরা দাবি করেন, ভুট্টার ন্যায্যমূল্য যাতে পান সে বিষয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

হাতীবান্ধার তিস্তার চর সিন্দুর্না এলাকার কৃষক ছকমল হোসেন বিটিসি নিউজকে জানান, এ বছর তিস্তার বালুচরে ১৫০ শতক জমিতে ভুট্টা চাষ করেছেন তিনি, যেখানে গত বছর চাষ করেছিলেন মাত্র ৯০ শতকে। বীজ, সার ও শ্রমিক মিলিয়ে খরচ হবে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। প্রতি শতক জমি থেকে ৫০ থেকে ৫৫ কেজি ভুট্টা পাওয়ার আশা করছেন তিনি। প্রতি মণ ভুট্টা ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হবে বলেও জানান এই কৃষক।

কালীগঞ্জের শৈলমারীর চরের কৃষক বাবলু মিয়া বিটিসি নিউজকে বলেন, কয়েক বছর আগেও এই এলাকাহ তামাক চাষ হতো, এখন সেই জমিতেই ভুট্টা আবার করছি। এবার জানিনা লাভ হবে কিনা!

তবে কৃষকদের অভিযোগ, ব্যাংক থেকে সুদবিহীন শস্যঋণ না পাওয়ায় তাদের দাদন ব্যবসায়ীদের কাছে যেতে হচ্ছে, যারা লাভের বড় অংশ নিয়ে নেন। কৃষকেরা এ জেলায় ভুট্টাজাত পণ্যের কারখানা স্থাপনের দাবিও জানাচ্ছেন।

জানা গেছে, লালমনিরহাটের ৫ টি উপজেলায় প্রতি বছর ভুট্টার আবাদ বাড়ছে। বর্তমানে এই ভুট্টা চাষের সঙ্গে জড়িত প্রায় দেড় লাখ কৃষক। ভুট্টা কেনাবেচা, বাছাই,প্রক্রিয়াজাতকরণ, গুদামজাতকরণ সহ নানা কাজে জড়িত আরও প্রায় ৫০ হাজার মানুষ। কিন্তু একটি চক্র কারসাজি করে নিজেদের মতো করে দাম নির্ধারণ করায় চলতি মৌসুমে আশানরূপ দাম পান না কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গত ১০ বছরে এ জেলায় ভুট্টার আবাদ নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অতিক্রম করছে। এবছর জেলার ৩৩ হাজার ৫৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বিটিসি নিউজকে বলেন, এ উপজেলায় ৩৫ শ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়েছে তারমধ্যে চরের জমিতে ২ হাজার হেক্টর আবাদ হয়েছে। তিস্তা চরে আগাম ভুট্টা চাষাবাদ সন্তজনক লক্ষ্য করা যাচ্ছে। চলতি মৌসুমে কৃষকরা ভুট্টার ন্যায্য মূল্য পেলে লাভবান হবেন।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মতিউল আলম বিটিসি নিউজকে বলেন, ভুট্টা এখন এ অঞ্চলের প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার