BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মানে ধানের শীষের বিকল্প নেই – দুলু

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মানে ধানের শীষের বিকল্প নেই – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মানে ধানের শীষের বিকল্প নেই।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা কওে সকলকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার সহধর্মীনি তিন বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজীবন এই দেশের জন্য আপোষহীন রাজনীতি করেছেন। কখনো দেশের মানুষকে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যাননি। সকল সংকটে তিনি দেশের মানুষের পাশে আছেন। তাদের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে সুন্দর ভাবে গঠন করার জন্য ৩১দফা ঘোষণা করেছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা মদনহাট পাবনা পাড়া মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

সমাবেশে দুলু আরো বলেন, বিএনপি সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছে। এই ৩১ দফার ভিতর হিন্দু মুসলমান খ্রীস্টান কারো মধ্যে কোন বিভেদ বৈষম্য থাকবে না। তারেক রহমান ৩১ দফা মধ্যে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতির কথা বলেছেন। ৩১ দফার ভিততে পরিষ্কার ভাবে তিনি সব ধর্মের স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। উনি বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এইটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের