BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি এবার ক্ষমতায় যাবে – দুলু

তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি এবার ক্ষমতায় যাবে – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে এবার ধানের শীষের বিজয় হবে, বিএনপি ক্ষমতায় যাবে।

কোন ষড়যন্ত্র করে কেউ বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।

আগামী নির্বাচনে বিএনপি এক তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে একক ভাবেই ক্ষমতায় যাবে।

ক্ষমতায় গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

রোববার নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনার সময় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে দুলু এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু সারাদিন মাধনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা, সমাবেশ ছাড়াও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে জন সংযোগ করেন এবং তার লিফলেট বিতরণ করে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। এসব সভা সমাবেশে দুলু আরো বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি।

এবার মানুষ উৎসবের আমেজে ভোট দিতে যাবে। ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ দেশের শান্তি শৃংখলা ও স্থীতিশীলতা দেখতে চায়।

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে হানাহানি সন্ত্রাস ও জুলুম মুক্ত একটি সুন্দর দেশ গড়বে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত