BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বকশীগঞ্জে ছাত্রদলের দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ 

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বকশীগঞ্জে ছাত্রদলের দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর এলাকার হযরত বেলাল রাদিআল্লাহু নুরানী হাফিজিয়া ও কওমী মাদ্রাসায় এ উপলক্ষে ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।

মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, ইমরান হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক আবু নাছির,  সাবেক সদস্য রাজিব আহামেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী নাজমুল হাসান নয়ন, যুগ্ম আহবায়ক জনি সরকার, যুগ্ম আহবায়ক, আব্রাহাম লিংকন, ছাত্রনেতা, আবু রাসেল পলাশ, বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন সরদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক, সিয়াম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক, নাদিম হোসেন, কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আখিব, সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক লাদেন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম, বগারচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান ও পৌর উলামা দলের সভাপতি, সাধারণ সম্পাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানান মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের