BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ব্যাট–বল বিতরণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ব্যাট–বল বিতরণ

ঢাকা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পালিত হয়েছে ক্রীড়া উপহার বিতরণ কর্মসূচি। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের মাঝে প্রতীকী সংখ্যা হিসেবে মোট ৬১টি ব্যাট ও বল বিতরণ করা হয়। পুরো মাঠজুড়ে ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

কর্মসূচির সভাপতিত্ব করেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত।

সঞ্চালনায় ছিলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এ ছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক চর্চার সঙ্গে যুক্ত রাখতে তারেক রহমানের নেতৃত্বে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিশু-কিশোরদের হাতে ব্যাট–বল তুলে দেওয়ার মুহূর্তে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও উদ্‌যাপনের আবহ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু – উপাচার্য কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি