BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে শাহমখদুম থানা বিএনপির উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে নগরীর সপুরা এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি সপুরা থেকে শুরু হয়ে ম্যাচ ফ্যাক্টরি, বিজিবি ক্যাম্প ও শালবাগান এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সপুরায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলজুড়ে বিএনপির দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করতে দেখা যায় নেতাকর্মীদের। এ সময় ‘তারেক রহমানের আগমন, গণতন্ত্রের জাগরণ’, ‘ভোটাধিকার ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারেক রহমানের আগমন রাজশাহীর রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার