BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের পথে বিজয়, পরিবারে বইছে আনন্দের জোয়ার

বুথফেরত জরিপে প্রথম নির্বাচনেই থালাপতি বিজয়ের বাজিমাত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নতুন ইতিহাস লিখতে চলেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাতি বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে এমন আবির্ভাব কেউ দেখেনি আগে।

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে রয়েছে ১১০টিরও বেশি আসনে, যা ইতোমধ্যে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে দেখছে তার পরিবার।

বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে এখন উৎসবের আমেজ। পরিবারের সদস্যদের নাচ-গান, উচ্ছ্বাস সবকিছু মিলিয়ে যেন বিজয়ের দীর্ঘ দিনের স্বপ্নপূরণের মুহূর্ত। এমনকি তার জনপ্রিয় গান ‘হুইসেল পোডু’-তেও মেতে উঠতে দেখা যায় তাদের।

বিজয়ের মা শোভা চন্দ্রশেখর আনন্দ লুকাতে পারেননি। তিনি বলেন, আমি খুবই খুশি। পাশে দাঁড়িয়ে বাবা এস. এ. চন্দ্রশেখর জানান, তিনি শুধু মা নন, বিজয়ের প্রথম ভক্তও।

গত ৩০ বছর ধরে বিজয়ের মনে ছিল একটি স্বপ্ন তামিলনাড়ুর জন্য কিছু করার। ধীরে ধীরে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে। একজন মানুষ শুধু শিল্পী হলেই হয় না, সমাজের জন্য ভাবনাও থাকতে হয়। বিজয় সেই দায়িত্বটা নিয়েছে।

তিনি আরও জানান, গত দুই বছরে বিজয়ের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। কোনও জোট ছাড়াই নিজের শক্তিতে দাঁড়িয়ে লড়াই করার সিদ্ধান্তকে তিনি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।

অভিনেতার বাবা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটা শুধু জয় নয় এটা ঐতিহাসিক বিজয়।

অভিনেতার পরিবার থেকে বলা হয়, বিজয়ের জনপ্রিয়তার মূল কারণ তার মানুষের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক। মহিলারা তাকে নিজের ছেলের মতো দেখেন, কেউ ভাই মনে করেন, আবার বয়স্করা নাতির মতো ভালোবাসেন। এভাবেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন থালাপতি।

গত ২৩ এপ্রিল এক দফায় হওয়া নির্বাচনের ফলাফল এখন প্রায় স্পষ্ট। ১১৮ সিটের ভেতর এরই মধ্যে ১০৯টি সিটে এগিয়ে রয়েছে টিভিকে।

সবকিছু ঠিক থাকলে, তামিলনাড়ু খুব শিগগিরই পেতে পারে তাদের নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে। একজন তারকা থেকে নেতা এই যাত্রায় মানুষের ভালোবাসাই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় শক্তি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার