BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তামান্নার প্রতি মিনিটের পারিশ্রমিক নিয়ে যা জানা গেল

তামান্নার প্রতি মিনিটের পারিশ্রমিক নিয়ে যা জানা গেল

বিটিসি বিনোদন ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া তার নৃত্য দক্ষতায় আবারও সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তিনি ‘আজ কি রাত’ গানটি পরিবেশন করে তুমুল উন্মাদনার সৃষ্টি করেছেন।

রিপোর্ট অনুযায়ী, ওই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট মঞ্চে নাচের জন্য তামান্না ভাটিয়া পেয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, প্রতি মিনিটের জন্য তার পারিশ্রমিক দাঁড়িয়েছে এক কোটি রুপি।

দর্শকরা মঞ্চে তাকে সামনে থেকে দেখার জন্য দীর্ঘক্ষণ আগাম টিকিট কিনেছিলেন। তামান্না যখন মঞ্চে উঠলেন, তখন দর্শকরা নাম ধরে চিৎকার, করতালি এবং উল্লাসে পুরো এলাকা মুখর করে তোলেন।

মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন, পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতস এবং আরও কয়েকজন শিল্পী। এই পারফরম্যান্সের কারণে আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে।

ব্যক্তিগত জীবনে গত বছর বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও পেশাগত জীবন থেকে থেমে থাকেননি তামান্না। ‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’ থেকে ‘গুফর’সহ একের পর এক জনপ্রিয় গানে নাচতে। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার