BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তানোরে সহকারী কমিশনার (ভৃমি) ও সহকারীদের ওপর মারমুখি আচরণ, তিনজনের বিরুদ্ধে মামলা

তানোরে সহকারী কমিশনার (ভৃমি) ও সহকারীদের ওপর মারমুখি আচরণ, তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় ভৃমি সংক্রান্ত একটি প্রশাসনিক শুনানিকালে সহকারী কমিশনার (ভৃমি) শিব শংকর বসাক ও ভৃমি অফিসের অন্যান্য কর্মকর্তাদের ওপর মারমুখি আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তানোর উপজেলায় ভৃমি অফিসে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে নামে উল্লেখ করা হয়েছে, কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের জমিলা (৩৫) (ওহাব আলীর স্ত্রী), বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের হাফিজুর রহমান (৪৫) ও একই গ্রামের আব্দুল আওয়াল (২৬) (দুইজনই ইউসুফ আলীর পুত্র)কে। মামলা নম্বর ১৭।

পুলিশ ও মামলার অভিযোগে বলা হয়েছে, ওইদিন শোনানি চলাকালে অভিযুক্তরা এসিল্যান্ডের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে টেবিলে চাপড়ানোর মতো মারমুখি আচরণ চালায়। যা সরকারি কাজে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি করে। ওই সময় অফিসে উপস্থিত ভৃমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক, সহকারী এনামুল হক, বিভিন্ন কর্মকর্তা ও সেবাপ্রার্থীরা তাঁদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা তাদের দিকেও মারমুখি আচরণ করেন।

ঘটনাস্থলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তানোর থানা পুলিশকে অবহিত করা হয়; পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে সার্ভেয়ার আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেন।

মামলায় অভিযোগ আনা হয়েছে দন্ড বিধির ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায়, যার মধ্যে রয়েছে, সরকারি কাজে বাধা দেওয়া ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ শামিল।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে, মামলার বাদী সার্ভেয়ার আব্দুল মালেক বলেন, শুনানিকালে তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদের দায়িত্ব পালনে বাধা দেয়; আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।

তানোর উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) শিব শংকর বসাক বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় এ ধরনের আচরণ সম্পূর্ণ অনাকাক্সিক্ষত ও নিন্দনীয়। প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার