ঢাকা প্রতিনিধি: সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন।
ধানের শীষ প্রতীকে ইশরাক পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #















