BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে মহাসড়কের চালক যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে৷

বুধবার দিবাগত রাত ১২ টার দিকে বাসাইলের বাঐখোলা এলাকায় বাংলা স্টার পরিবহনের বাসে আগুন দেয়া হয়।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, বাঐখোলা এলাকায় দুর্ঘটনার কারনে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছিলো। এর মধ্যে পাবনাগামী বাংলা স্টার পরিবহনের একটি বাসে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসের চালক ও হেলপার জানিয়েছে, যাত্রীবাহী বাসের পেছনে শব্দ হয়। পরে বাসে আগুন লাগলে যাত্রী ও চালক হেলপার নেমে যায়। পেট্রোল বোমা কিনা এ বিষয়ে ওসি কিছু বলেনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের