BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত : পরিবেশ উপদেষ্টা

ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত : পরিবেশ উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার পুরনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো আমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশেষ করে ঢাকা ও পুরান ঢাকা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে, এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে কখনো অনুভব করিনি। বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, নতুন ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হলেও রাজধানীর পুরনো ভবনগুলোর বেশিরভাগই কোনো অনুমোদন ছাড়াই তৈরি। রাজউকের পরিসংখ্যানে ৯০ শতাংশ ভবনেই ব্যত্যয় রয়েছে।

সেগুলোর জন্য প্রকৌশলগত সমাধান ও ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া জরুরি।

রিজওয়ানা হাসান বলেন, উচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে বিতর্কের সুযোগ নেই। জনসংখ্যার চাপে ওপরের দিকেই যেতে হবে, কিন্তু পরিবেশের দাম দিয়ে নয়। জলাশয় ভরাট ও পাহাড় কেটে অবকাঠামো নির্মাণের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের