BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ড্রোন তৈরিতে ইউক্রেনকে সহযোগিতা করবে ফ্রান্স : পররাষ্ট্রমন্ত্রী ব্যারোট

ড্রোন তৈরিতে ইউক্রেনকে সহযোগিতা করবে ফ্রান্স : পররাষ্ট্রমন্ত্রী ব্যারোট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ড্রোন উৎপাদনের ক্ষেত্রে প্যারিস সহযোগিতা করবে বলে জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।

ফ্রান্স ইনফো টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের জন্য আমরা সোমবার (১৭ নভেম্বর) প্যারিসে ইউক্রেনীয় এবং ফরাসি ড্রোন নির্মাতাদের মধ্যে প্রথম বৈঠকের আয়োজন করব।’

ভ্লাদিমির জেলেনস্কি ১৭ নভেম্বর ফ্রান্স সফর করবেন। তিনি প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।

সেই সঙ্গে বেশ কয়েকটি চুক্তি সই করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। তবে এ নিয়ে আর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, রুশ কর্তৃপক্ষ বারবার জোর দিয়ে বলেছে, ইউক্রেনকে অস্ত্রে পরিপূর্ণ করে দিলেও বিশেষ সামরিক অভিযানের গতিপথ পরিবর্তন হবে না। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু