BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গু মুক্ত লালমনিরহাট গড়তে রাজপথে সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু মুক্ত লালমনিরহাট গড়তে রাজপথে সচেতনতামূলক র‍্যালি

লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র নেতৃত্বে লালমনিরহাটে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও বড়বাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে বড়বাড়ি বাজার থেকে একটি র‌্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। কোথাও যেন নোংরা বা জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গুর উৎপত্তি রোধ ও মানুষকে সচেতন করতে জেলার পক্ষ থেকে এ র‌্যালির আয়োজন করা হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে, যাতে মানুষ নিজ নিজ বাড়ি ও দোকানের আশপাশে কোথাও পানি জমতে না দেয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখে।

এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সিভিল সার্জন আব্দুল হাকিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাসসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সর্বস্তরের জনসাধারণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী