BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক

ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জের জেলার গোমস্তাপুর থানার বাজারপাড়া এলাকা থেকে গাঁজাসহ একজন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, জেলার গোমস্তাপুর বাজারপাড়ার শ্রী জুয়েল বাস্ফর এর ছেলে শ্রী সোহেল বাস্ফর (২৭)।

ডিএনসির এক প্রেসনোটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)’র উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদক বিরোধী অভিযানে ২২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বাজারপাড়া এলাকা থেকে শ্রী সোহেল বাস্ফর কে ৭৩৬ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এঘটনায় ডিএনসি’র পরিদর্শক মো: রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ