BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান

ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ডালিয়া ডিভিশনের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বরাদ্দপ্রাপ্ত কাজগুলোর মধ্যে সাইফোন ও আউটলেট নির্মাণকাজের পরিমাণ বেশি, যা বর্তমানে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

বিভিন্ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর ঠিকাদারদের কাজের মান উন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিটিসি নিউজ এর সঙ্গে কথা হলে, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ২০২৪-২৫ অর্থবছরের আওতায় আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে তিস্তা সেচ প্রকল্প ও সাইফোন নির্মাণকাজ উল্লেখযোগ্য। আমরা কাজগুলোর মান উন্নয়নে সঠিকভাবে তদারকি করছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই সকল কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় সেচব্যবস্থা ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন ঘটবে, যা কৃষি উৎপাদন ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই