BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত আছে জানিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বলেছে, তাদের ‘আঙুল ট্রিগারে’ আছে।

এক লিখিত বিবৃতিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান এখনো আলোচনার আগ্রহ দেখাচ্ছে বলে মন্তব্য করার পর ইরানের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এসেছে।

তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ওপর বাঙ্কার ব্লাস্টার বোমা হামলাসহ সামরিক-অর্থনৈতিক নানা পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন।

এয়ার ফোর্স ওয়ানে বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র একটি বড় নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে পাঠাচ্ছে।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে ফেরার পথে ট্রাম্প বলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে আমরা একটি বিশাল নৌবহর পাঠাচ্ছি। আমি চাই না কিছু ঘটুক, তবে আমরা খুব সতর্ক আছি।’

এর আগে মঙ্গলবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পক্ষ থেকে তার জীবনের ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে।

এরপরই আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এক বিবৃতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যেকোনো ‘ভুল হিসাব’ এড়ানোর আহ্বান জানান।

পাকপুর বলেন, ১২ দিনের যুদ্ধ থেকে শিক্ষা না নিলে তাদের আরো ‘বেদনাদায়ক ও অনুশোচনামূলক পরিণতির’ মুখোমুখি হতে হবে।

তিনি আরো বলেন, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস ও ইরান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। সর্বাধিনায়কের নির্দেশ বাস্তবায়নে আমাদের আঙুল ট্রিগারে রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই বিবৃতিতে তিনি আরো জানান, সামরিক বাহিনী দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে ইরানের যৌথ সামরিক কমান্ড সদর দপ্তরের প্রধান জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘সব মার্কিন ঘাঁটি, স্বার্থ ও প্রভাবকেন্দ্র’ হবে ইরানি সশস্ত্র বাহিনীর ‘বৈধ লক্ষ্য’। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার