BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্প বদলাবেন না, ইউরোপকে নিজেদের রক্ষা করতে হবে : জেলেনস্কি

ট্রাম্প বদলাবেন না, ইউরোপকে নিজেদের রক্ষা করতে হবে : জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘বদলাবেন না’। তিনি বলেন, ইউরোপকে নিজেদেরই রক্ষা করতে হবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি এসব কথা বলেন। যদিও বৈঠকটিকে ভালো এবং খুব গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন এবং বৈঠকের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

ট্রাম্পের সঙ্গে এক ঘন্টাব্যাপী বৈঠকের পর জেলেনস্কি দাভোসে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন।

তিনি বলেন, আমেরিকা তার অবস্থান বদলাচ্ছে, কিন্তু ঠিক কীভাবে বদলাচ্ছে, তা কেউ নিশ্চিতভাবে জানে না। সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে, এই গতির সঙ্গে ইউরোপ কীভাবে তাল মিলাবে?। ইউক্রেনের বিষয়ে ইউরোপ পদক্ষেপ এড়িয়ে চলছে বলেও অভিযোগ করেন তিনি।

জেলেনস্কি জানান, কিছু ইউরোপীয় নেতা ইউরোপের হলেও তারা ইউরোপের পক্ষে নন। আবার কিছু ইউরোপীয় নেতা খুবই শক্তিশালী, কিন্তু তারা সবসময় অন্য কারও কাছ থেকে নির্দেশনা চান। কতদিন শক্ত অবস্থানে থাকতে হবে, সেটাও জানতে চান।

জেলেনস্কির ভাষায়, এভাবে কোনো বড় শক্তি পরিচালিত হয় না এবং ইউরোপকে নিজেদের রক্ষা করতে হবে। তার মতে, বর্তমানে যে চ্যালেঞ্জগুলোর মুখে আমরা দাঁড়িয়ে আছি, সেগুলো “ইউরোপীয় জীবনধারার জন্যই বড় চ্যালেঞ্জ।

এদিকে জেলেনস্কি জানিয়েছেন, শুক্রবার (আজ) সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি বৈঠক হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার