BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পকে মাদুরো-স্টাইলে ধরে আনার হুমকি ইরানের!

ট্রাম্পকে মাদুরো-স্টাইলে ধরে আনার হুমকি ইরানের!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে এরইমধ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ, মোতায়েন করা হয়েছে ইরানের কাছেই। এ ঘটনার পর আরও বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরান ফের সংঘাতে জড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্পকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন কর্মকতা।

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ভাবাদর্শী হাসান রহিমপুর আজগাদি বলেছেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বন্দি করা, ঠিক যেমন তিনি মাদুরোর সাথে করেছিলেন।

ইরানের বিক্ষোভের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।

এর আগে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি কোনো হামলা চালায়, তাহলে এর কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে কোনো আগ্রাসন হলে, তা আগের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়বে।’

গত জুন মাসে হওয়া ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন আরও বেশি বলেও জানান তিনি।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা (যুক্তরাষ্ট্র-ইসরাইল) যদি কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয়, তবে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও বেশি ব্যর্থ হবে এবং আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবরের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৬ জানুয়ারি) জানিয়েছে, ইরানের কাছে বিদেশি যুদ্ধজাহাজের আগমন তেহরানের প্রতিরক্ষা অবস্থান বা কূটনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনো যুদ্ধকে স্বাগত জানাইনি, আবার কূটনীতি ও আলোচনার পথ থেকেও কখনো সরে আসিনি। এসব আমরা বাস্তবে দেখিয়েছি।

ইরানের কাছে জনগণের সমর্থনে দেশ রক্ষার পূর্ণ ইচ্ছা ও সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিদেশি যুদ্ধজাহাজের প্রবেশ দেশ রক্ষায় ইরানের দৃঢ়তা ও আন্তরিকতাকে প্রভাবিত করতে পারবে না।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা