BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ৮ জিম্মি উদ্ধার সহ ৪ মানবপাচারকারী আটক

টেকনাফে ৮ জিম্মি উদ্ধার সহ ৪ মানবপাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী ও শিশুসহ ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৪ জন মানবপাচারকারীকে আটক করেছে বিজিবি।

রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেন- টেকনাফ সাবরাংয়ের আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)।

তিনি জানান, সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির বিশেষ অভিযান দল সাবরাং পানছড়ি এলাকায় মৃত আফাজ উদ্দিনের পুত্র আব্দুল মোতালেব প্রকাশ কালা বদ্দার বসতঘরে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কাছ থেকে নারী ও শিশু সহ ৮ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

অভিযানে ৪ জন পাচারকারীকে আটক করা হয়। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

ভুক্তভোগীদের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা হয়।

লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, উদ্ধার ৮ জন ভুক্তভোগীই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য। তাদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। তিনি যোগ করেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত