BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টিকা ইস্যু খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

টিকা ইস্যু খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: শিশু মৃত্যুর কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে টিকা না দেওয়ার ঘটনাটি কেন ঘটেছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিশু মৃত্যুর মতো কোনো উদ্দেশ্য সরকারের ছিল না। তবে এ বিষয়ে তদন্ত প্রয়োজন রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করা হবে।

তিনি আরও জানান, সরকারের টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার