BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা তৃতীয় জয়ে পাঁচে লিভারপুল

টানা তৃতীয় জয়ে পাঁচে লিভারপুল

বিটিসি স্পোর্টস ডেস্ক: অবনমন অঞ্চলের দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দিল লিভারপুল। দু’ অর্ধেই গোল উৎসব করে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল আর্না স্লটের দল।

অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

তাদের চার গোলদাতা হলেন উগো একিটিকে, ভার্জিল ফন ডাইক, আলেক্সিস মাক আলিস্তের ও কোডি হাকপো।

লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয় পেল লিভারপুল। লিগ টেবিলেও একটু উন্নতি হলো তাদের।

২৮ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে উঠেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, ওল্ড ট্র্যাফোর্ডের দলটি এক ম্যাচ কম খেলেছে।

আগের দুই ম্যাচে কঠিন লড়াইয়ের পর একমাত্র গোলে জয়ী লিভারপুল শুরুতেই এগিয়ে যায়। পঞ্চম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে, বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলটি করেন একিটিকে।

গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ডের প্রিমিয়ার লিগে গোল হলো ১১টি।পরে আরও দু’বার জালে বল পাঠিয়ে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল।

২৪ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ফন ডাইক।

আর ৪৩ মিনিটে ডি-বক্সে একিটিকের ছোট কাটব্যাক পেয়ে জোরাল ভলিতে ব্যবধান আরও বাড়ান মাক আলিস্তের। গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই জিতেছিল লিভারপুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল