BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপি’র সালাহউদ্দিন টুকু বিজয়ী

টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপি’র সালাহউদ্দিন টুকু বিজয়ী

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইল-৫ (সদর) আসনে ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি ১ লাখ ৩১ হাজার ৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮০ হাজার ২৫৯ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (হরিণ) পেয়েছেন ৬৯ হাজার ১০৯ ভোট।

বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও টুকুর নির্বাচনী সেল থেকে তথ্যটি অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

সুলতান সালাউদ্দিন টুকুর ভক্ত অনুসারী ও বিএনপির নেতাকর্মীরা এ জয়ে আনন্দ প্রকাশ করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী