BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল শাড়ি বুননশিল্পকে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

টাঙ্গাইল শাড়ি বুননশিল্পকে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুননশিল্পকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেসকো) “ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি” বা মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

৯–১০ ডিসেম্বর নিউ দিল্লিতে অনুষ্ঠিত ইউনেসকোর ২০তম ইন্টারগভর্নমেন্টাল কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দুই শতাধিক বছরের বেশি সময় ধরে টাঙ্গাইল অঞ্চলে গড়ে ওঠা এই বুননশিল্প বাংলাদেশের একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় বহন করে। তুলা, রেশম ও পাটের সুতোয় তৈরি সূক্ষ্ম ও নান্দনিক নকশা, বিশেষ মোটিফ এবং হালকা আরামদায়ক টেক্সচারের জন্য টাঙ্গাইল শাড়ি দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে জনপ্রিয়। এই ঐতিহ্যের সঙ্গে জড়িত হাজারো তাঁতী পরিবার আজও প্রজন্ম থেকে প্রজন্মে বুননশিল্প রক্ষা করে চলেছেন।

ইউনেসকোর স্বীকৃতির মাধ্যমে টাঙ্গাইল শাড়ি এখন বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় উন্নীত হলো।

বিশেষজ্ঞদের মতে, এ স্বীকৃতি দেশের তাঁত শিল্পকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণে বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশের পক্ষে ইউনেসকোতে নেতৃত্বদানকারী প্রতিনিধিরা জানান, এটি কেবল একটি শিল্পের স্বীকৃতি নয়; বরং বাঙালি সংস্কৃতি, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার প্রতি আন্তর্জাতিক সম্মান প্রদর্শন।

সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো মনে করে, এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে বুননশিল্পে আগ্রহী করবে এবং স্থানীয় তাঁতপল্লিগুলোকে আরও সমৃদ্ধ করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ