BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আংশিক কর্মবিরতি পালন করে আন্দোলন করা হয়।

দাবি না মানলে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষনা দেন।

বুধবার হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন গ্রেড বৈষম্য দূরীকরণ এবং দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো তা কার্যকর না হওয়ায় পেশাগত উন্নতি ও ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের বিএমটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ইউনিটের বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং শিক্ষানবীশরা অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার