টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী সাফা নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের আট মাসের এক শিশু মারা গেছে।
এই নিয়ে দুই দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজন।
এছাড়া গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে নতুন ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
বর্তমানে হাসপাতালটিতে ২৩ শিশু চিকিৎসা নিচ্ছে। এ দিকে রোগিদের চাপ সামাল দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো অনেক রোগী ভর্তি থাকলেও তথ্য দিতে পারেনি সিভিল সার্জন অফিস।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, আজকে ভোরে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশু মারা গেছে। এ নিয়ে দুই দিনে দুইজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #















