টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্ততি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস।
আজ সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছে দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ঠ ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা উপজেলা নির্বাচন অফিস হতে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় টাঙ্গাইল জেলার এক হাজার ৬৩টি ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
জেলায় মোট ভোটার ৩৩ লক্ষ ৩৪ হাজার ৪ শত জন, ৮ টি সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বতিতা করবেন ৪৭ জন প্রার্থী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #


