BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বিবন্ড, টপটেন ও মেঘামার্টকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে  বিবন্ড, টপটেন ও মেঘামার্টকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি, নকল পণ্য বিক্রির অভিযোগসহ নানা কারনে বিবন্ড, টপ টেন ও মেঘামার্টকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়াও কয়েক শোরুমে নামিদামি ব্যান্ডের নকল পারফিউম, কসমেটিকস জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শহরের জেলা সদর সড়কের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও চায়না, ভারতসহ বিভিন্ন দেশের নকল পাঞ্জাবি, প্যান্ট বিক্রি করা প্রমাণ মিলেছে। দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রিসহ নানা অভিযোগে বিবন্ডকে ৫০ হাজার টাকা, টপ টেনকে ৫০ হাজার টাকা ও মেঘামার্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যান্য ব্যবসায়ীদের সতর্কের পাশাপাশি এধরনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান