BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বিএনপি’র হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী প্রার্থীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে বিএনপি’র হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী প্রার্থীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আহসান হাবিব ও সমর্থনে ১১ দলীয় জোট। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় জেলার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর নারী ও পুরুষ কর্মীদের উপর হামলার অভিযোগ করেন ১১ দলের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।

আহসান হাবিব মাসুদ বলেন, এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। সমাজের সব শ্রেণির মানুষ তাদের পাশে রয়েছে। ভোটাররা আমাদের সমর্থন দিচ্ছেন। হিন্দু ভোটাররাও সমর্থন দিচ্ছেন। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চাই না।

এসময় তিনি নারী কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বলেন, নারীদের ওপর হামলা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কাকুয়া ইউনিয়নে জামায়াতের সম্মেলনে হামলা এবং বিভিন্ন এলাকায় অফিস করতে না দেওয়ার অভিযোগও করেন তিনি।

এছাড়া সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচিত হলে চরাঞ্চলকে শিল্পনগরী গড়ে তোলা এবং টাঙ্গাইল থেকে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার