BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বাসি মাংস দিয়ে বিরিয়ানি প্রস্তুত: ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বাসি মাংস দিয়ে বিরিয়ানি প্রস্তুত:  ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া রোডের একটি রান্না ঘরে বাসি ও পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এখানকার খাবার নিয়মিত সরবরাহ করা হতো কাচ্চি খাদক, হাজী বিরানি ও হানিফ বিরানিতে।

সোমবার অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

তিনি জানান, রান্নাঘরজুড়ে নোংরা পরিবেশ ও দুর্গন্ধ বিরাজ করছিল, প্রতিদিনই বাসি খাবার নতুন করে রান্না করা হতো। যা ভোক্তার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ।

খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় এবং রান্না ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেয়া হয়।

অভিযানে সেনাবাহিনীর সদস্য, সদর থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত