BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে প্রশিক্ষণের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

টাঙ্গাইলে প্রশিক্ষণের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম নামের এক পুলিশ কনস্টেবল। এসময় গুলিটি তার বুকে লাগে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।

জানা যায়, ঘটনার পরপরই পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এরপর তাকে সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ত্রুটি থাকার কারণে অস্ত্রে গুলি ভরার সময় ফায়ার হয়ে এই ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশতভাবে তার বুকে গুলি লাগে। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এই ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলেই তারা আগামী ফেব্রুয়ারির ৩ তারিখে ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬