BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠাস্থল পরিদর্শন করলেন ৫ মন্ত্রী- প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠাস্থল পরিদর্শন করলেন ৫ মন্ত্রী- প্রতিমন্ত্রী

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষিক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন করেছেন ৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সোমবার দুপুরে তারা টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেন এবং কাজের তদারকি করেন।

এসময় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

পরিদর্শন থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বছরের প্রথমদিন ও বাংলাদেশের প্রথম কৃষক কার্ড চালু হতে যাচ্ছে, যা টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এ জন্য আগামীকাল টাঙ্গাইল ও সারা বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। টাঙ্গাইলসহ দেশের ১১ টি পয়েন্টে প্রি-পাইলটিং শুরু হবে। পাইলটিং শেষে আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে এই কার্ড বিতরণ শেষ হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, কৃষক কার্ড প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ছিলো। প্রধানমন্ত্রী সকল ওয়াদাই পূরণ করছেন। আশা করছি শুশৃঙ্খলভাবে কৃষককার্ড উদ্বোধন করবেন। এটি টাঙ্গাইলবাসীর জন্য অনেক বড় সম্মানের বিষয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, কৃষি কার্ডের ফলে কৃষকরা সকল সুযোগ সুবিধা পাবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের ঋণ দেওয়া, নায্যমূল্যে কৃষিসামগ্রী পৌছে দেওয়া। কৃষকদের কৃষি সামগ্রী যাতে কৃষকরা সঠিক সময়ে কৃষিখাত ব্যবহার করতে পারে। কৃষির উন্নয়নই বাংলাদেশের উন্নয়ন। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ব্যবস্থা করা হয়েছে।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সরকার চালু করতে যাচ্ছে ‘কৃষক কার্ড’। তিন ধাপে পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এর আওতায় কৃষকরা বছরে আড়াই হাজার টাকা সহ বিভিন্ন সুবিধা পাবেন।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ করবেন এবং গাছের চারা তুলে দিবেন। প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার