BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ, প্রশাসনের দায়িত্ব অবহেলার দাবি ফরহাদ ইকবালের

টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ, প্রশাসনের দায়িত্ব অবহেলার দাবি ফরহাদ ইকবালের

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইল সদর আসনে নির্বাচনী প্রচারণাকালে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। এ সময় প্রশাসনের দায়িত্ব অবহেলার অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার হুগরা এলাকায় তার নির্বাচনী প্রতীক হরিণ মার্কার প্রচারণা চলাকালে তার গাড়িবহরের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।

তিনি দাবি করেন, ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কর্মীদের নির্দেশনায় এ হামলা সংঘটিত হয়। হামলায় ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

হামলায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি। পরে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদ সম্মেলনে ফরহাদ ইকবাল বলেন, এই হামলা শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশের ওপর সরাসরি আঘাত। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ প্রচারণার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী