BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ধান ক্ষেতে গিয়ে প্রান্তিক কৃষকদের সমস্যার কথা শুনলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে ধান ক্ষেতে গিয়ে প্রান্তিক কৃষকদের সমস্যার কথা শুনলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে গ্রামে গ্রামে প্রান্তিক কৃষকদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি পরিচালনা করছেন দলের প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

এরই অংশ হিসেবে বুধবার বিকালে তিনি সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সারুটিয়া এলাকায় ধানক্ষেতে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন।

ধানের জমিতে দাঁড়িয়ে কৃষকদের খোঁজখবর নেন, তাদের চলমান সমস্যা, উৎপাদন ব্যয়, সার–বীজ সংকট, বাজারদরসহ বিভিন্ন বিষয়ে মতামত শোনেন তিনি।

পরে তিনি সারুটিয়া গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এরপর তিনি স্থানীয় একটি মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষ পর্যন্ত এলাকার উন্নয়ন, কৃষকদের ন্যায্য অধিকার ও তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সুলতান সালাউদ্দিন টুকু।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান